শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয় শোক দিবসে চাঁদপুরে শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মো: মুছা তপদার প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১০:০২ পিএম
জাতীয় শোক দিবসে চাঁদপুরে শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী সহ পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে (ডিসি) কামরুল হাসান ও জেলা পুলিশের পক্ষে (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী,জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, জেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

Model Hospital

পরে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি শোক র‌্যালী বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জেএম সেনগুপ্ত রোড জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে জেলা পর্যায়ে এক মিনিটের ভিডিও চিত্র তৈরী করার প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital