বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে

বঙ্গবন্ধু বাঙালি জাতির ঐক্যের প্রতীক : মিজানুর রহমান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৩:০১ পিএম
বঙ্গবন্ধু বাঙালি জাতির ঐক্যের প্রতীক : মিজানুর রহমান

যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন’সহ পুরো উপজেলায় পালিত হয়েছে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩। এ দিবসের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র‌্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও তাবারক বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় গালিমখাঁ বাংলাবাজার, বাগানবাড়ি ইউনিয়ন, কলাকান্দা ইউনিয়ন, ফরাজীকান্দি ও জহিরাবাদ ইউনিয়নের শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান)।

সানকিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান)।

জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহন হাওলাদার এর সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুস ছাত্তার মাষ্টার,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম মুরাদ।

Model Hospital

মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু বাঙালির অবিসংবাদিত নেতা, মহানায়ক ও জাতির পিতা। বঙ্গবন্ধু বাঙালি জাতির ঐক্যের প্রতীক। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে ঠিকই কিন্তু হত্যায় নেতৃত্ব দানকারী সেই সব ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা আমাদের জন্য জরুরি। সবার এখন একটাই দাবি হওয়া উচিত ১৫ আগস্টের হত্যাকাণ্ড ও এর পূর্বাপর সব ষড়যন্ত্রের বিষয়ে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িতদের ষড়যন্ত্র উন্মোচন করা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital