শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শোক দিবসে তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের শোক রেলি দোয়া ও তবারক বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৬:১০ পিএম
শোক দিবসে তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের শোক রেলি দোয়া ও তবারক বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, শোক রেলি, দোয়া মিলাদ ও তবারক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট)  তরপুরচন্ডী তেঁতুলতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভা, শোক রেলি ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাক্তার জে আর ওয়াদুদ টিপু।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শূন্যতা আজও এ দেশের মানুষ হারে হারে অনুভব করছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা। আজ সে স্বপ্ন বাস্তবায়ন করছেন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে আগে কাঙ্গালি ভোজের আয়োজন করা হতো, এখন দেশে ক্ষুধার্ত মানুষ নেই। তাই এখন কাঙ্গালি ভোজ নয় আমরা মিলন মেলার আয়োজন করছি। আজ সারা চাঁদপুরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলা ঘটেছে।
তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি আরশাদ মোল্লা।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম শেখের পরিচালনায় আলোচনা সভা, শোক রেলি, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা, শোক রেলি ও দোয়া মাহফিল শেষে ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর সার্বিক ব্যবস্থাপনায় কয়েক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital