বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১১:৫৪ এম
চাঁদপুরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
চাঁদপুরের জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আর দক্ষিনাঞ্চলে প্রচুর ইলিশ ধরা পড়ায় চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে মণে মণে ইলিশ আসছে। ইলিশের সরবরাহ বাড়ায় সরগরম এখন পুরো মাছঘাট। কর্ম ব্যস্ততা বেড়েছে শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে। যদিও ইলিশের ভরা মৌসুমে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না জেলেরা। অপরদিকে আগের তুলনায় সরবরাহ বাড়লে দাম আগের মতই। ইলিশের দাম না কমায় হতাশ ক্রেতারা।
এদিকে রোববার সকাল থেকে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে গিয়ে দেখা গেছে, নদী পথে বড় বড় ট্রলারে করে ইলিশ আসছে চাঁদপুর মাছঘাটে। প্রতিটি ট্রলারে ৫০ মণ থেকে ৭০ মণ ইলিশ রয়েছে। শ্রমিকরা ট্রলার থেকে ইলিশ নিয়ে স্তুপ করছে। আর সেই ইলিশ হাঁকডাকে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
বড়স্টেশন মাছঘাটে ইলিশ কিনতে আসা আবদুল আহাদ ও মুরাদ হোসেন বলেন, মাছঘাটে প্রচুর ইলিশ কিন্তু দামতো আগের মতই। সরবরাহ বাড়ে কিন্তু দাম না কমার কারণটা কি। এখন কিছু ইলিশ কিনেছি। দাম কমলে আরো কিনার ইচ্ছে রয়েছে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান হাজী সবেবরাত সরকার বলেন, গত ৩ দিন ধরে চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। প্রতিদিন ২ থেকে আড়াই হাজার মণ ইলিশ চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে আসছে। আর এসব ইলিশ অধিকাংশ মাঝারি আকারের।
সরবরাহ বাড়লে দামও কমবে বলে জানান তিনি। শুক্রবার থেকে দক্ষিণাঞ্চলের নোয়াখালি, হাতিয়া, চরপ্যাশন ও পটুয়াখালী অঞ্চল থেকে চাঁদপুরে ঘাটে ইলিশ আসতে শুরু করেছে। এক একদিন চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ এক এক রকম হয়। সরবরাহের উপর ইলিশের দাম নির্ধারণ হয়। বর্তমানে এককেজি ওজনের ইলিশ ১৪-১৫শ টাকা, ৬০০ শ’ গ্রামের ৮ শ টাকা,
৭০০-৮০০ গ্রামের এক হাজার থেকে ১১শ টাকা। আর দুই কেজি ওজনের ২৫’শ টাকা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital