শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে এইচএসসিতে পরীক্ষার্থী ১হাজার ৪শ’ ৫২জন, অনুপস্থিত ১৩ জন 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১:১৭ পিএম
শাহরাস্তিতে এইচএসসিতে পরীক্ষার্থী ১হাজার ৪শ’ ৫২জন, অনুপস্থিত ১৩ জন 
শাহরাস্তিতে এবার ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা  বাংলা (আবশ্যিক) ১ম পত্র ১হাজার ৪শ ৫২জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল ।  পরীক্ষায় অংশ গ্রহন করে ১ হাজার ৪শ’ ৩৯জন। এতে অনুপস্থিত রয়েছে ১৩ জন পরীক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার পূর্বে প্রশাসনের তরফ থেকে প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট সীমানার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয় । এছাড়া পরীক্ষায় সংক্রান্ত   আইন  মেনে চলতে সংশ্লিষ্টের নিয়ে প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। চলতি পরীক্ষার প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার,নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ হুমায়ন রশিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,  রেজওয়ানা চৌধুরী ৪ টি  পরীক্ষা কেন্দ্র সরজমিনে পরিদর্শন করেন।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহিদ হোসেন ও সংশ্লিষ্ট  কলেজ শিক্ষক,  অফিসার – কর্মকর্তা বৃন্দ ও সঙ্গীয় ফোর্স। এছাড়া চারটি কেন্দ্রের  হল সুপার পরীক্ষা কেন্দ্রের  সার্বিক পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
উল্লেখ্য, উপজেলার ৪টি কেন্দ্র শাহরান্তি-০১মেহের ডিগ্রি কলেজ ৩৪৮, শাহরাস্তি-০২ করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ ২৪১, শাহরাস্তি-০৩ চিতোষী ডিগ্রি কলেজ ৩৫৬ ,শাহরাস্তি-০৪ সূচীপাড়া ডিগ্রি কলেজের কেন্দ্রে  ৪৯৪  সহ সর্বমোট=১ হাজার ৪ শ ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital