বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে হেরোইন ও ইয়াবাসহ আটক ৪

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৮:০৬ পিএম
মতলব উত্তরে হেরোইন ও ইয়াবাসহ আটক ৪

মতলব উত্তরে হেরোইন ও ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। ২০ আগস্ট রাতে উপজেলার বদরপুর এলাকায় আভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার বদরপুর এলাকার আবদুল হকের ছেলে করিম (৩৮), আবদুল বারেকের ছেলে রাসেল ফকির (২৮), নারায়নগঞ্জ জেলার ভূঁইগর এলাকার মঈন উদ্দিনের ছেলে শিমুল (৩১)।

এছাড়াও একই দিনে রাত ৩টায় উপজেলার মোল্লাকান্দি এলাকা থেকে ১০০টি ইয়াবাসহ মৃত ছোবহান ঢালীর ছেলে রাসেল ঢালী (৩৯)কে আটক করেন পুলিশ।

এ ঘটনায় আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন।
তিনি বলেন, মাদকের ব্যাপারে কারো সাথে কোন আপোস নেই। মাদকের সাথে যারাই জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে এবং মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital