শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নকল সরবরাহ করতে গিয়ে পিয়ন কারাগারে

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১১:৫৬ পিএম
ফরিদগঞ্জে নকল সরবরাহ করতে গিয়ে পিয়ন কারাগারে

ফরিদগঞ্জে এইচ.এস.সি পরীক্ষা চলাকালিন অবস্থায় নকল সরবরাহের অপরাধে কলেজ পিয়নকে হাতেনাতে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

২২ আগস্ট মঙ্গলবার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ কেন্দ্রে পরিক্ষা চলা কালে উক্ত কলেজের অফিস সহায়ক মো. আরিফ হোসেনকে নকলসহ আটক করেন। এ সময় তার কাছ থেকে ২টি প্রশ্নের উত্তর সহ কয়েকটি নকল পাওয়া যায়। নকল সরবরাহের অপরাধে আইনি বিধান অনুযায়ী তাকে ১ মাসের কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শিক্ষার্থীদের কাছে নকল সরবরাহের বিষয়ে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুনির চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন- ‘হ্যাঁ আমার কলেজের পিয়ন আরিফ। তাকে ১ মাসের জন্যে কারাদন্ড দেওয়া হয়েছে। বিষয়টি দুঃখ জনক।’

এ বিষয়ে কেন্দ্র সচিব মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন-‘ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিভাইজের মাধ্যমে নকল সহ পিয়নকে সনাক্ত করেন এবং এক মাসের সাজা দেন।’ অভিযোগ উঠেছে কলেজে পাশেরহার বাড়ানোর জন্য এ নকল সরবরাহ করা হয় জানতে চাইলে তিনি জানান, আমরা পাশের হার বেশী দেখানো জন্যে এ নকল সরবরাহের সাথে কোনো ভাবেই জড়িত নই।’

Model Hospital

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার বলেন- ‘পরীক্ষা কেন্দ্র ভিজিট করা সময় প্রতিষ্ঠানের গেইটে সন্দেহ জনকভাবে কলেজ পিয়নকে জিজ্ঞাসাবাদ করি। পরে তার কাছে পরীক্ষার প্রশ্নের দু’টি উত্তরসহ নকল পাওয়া যায়। এ সময় পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ ধারায় তাকে এক মাসের সাজা দেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital