বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গৃদকালিন্দিয়া হাজেরা-হাসমত ডিগ্রী কলেজ কেন্দ্রে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৮:১৭ পিএম
গৃদকালিন্দিয়া হাজেরা-হাসমত ডিগ্রী কলেজ কেন্দ্রে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা

চাঁদপুরের ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া হাজেরা-হাসমত ডিগ্রী কলেজ কেন্দ্রে চলমান এইচ এইচ সি পরীক্ষা নকল মুক্ত পরিবেশে শুরু হয়েছে।

২৪ আগস্ট বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজিজুন্নাহার জানায়, আজ নকল মুক্ত ¯ভাবাবিক পরিবেশে পরীক্ষা চলছে।

তিনি আরো জানান, প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে হল সংশ্লিষ্টরা আরো আন্তরিক হলে এ কাজটি আরো সহজে করা সম্ভব হবে।
সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৭০ জন। আমরা নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিচ্ছি।

উল্লেখ্য: এর আগে নকলসহ কলেজের পিওন আটক হওয়া ও এক মাসের দন্ড দেওয়ার পর পরীক্ষা সংশ্লিষ্ট ও প্রশাসন নড়েছড়ে বসেছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital