বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়নে ১২’শ ৪০ জন পেল স্বল্প মূল্যের টিসিবি পণ্য

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৯:০৩ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়নে ১২’শ ৪০ জন পেল স্বল্প মূল্যের টিসিবি পণ্য
জার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নেও ন্যায্যমুল্যের টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৪ আগস্ট) ইউনিয়নের ১২’শ ৪০জন সুবিধাভোগী ৪৭০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ২কেজি মশারি ডাল ও ৫কেজি চাল ক্রয় করেন। উক্ত ন্যায্যমূল্যের টিসিবি পণ্য ক্রয় বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
উক্ত ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোরসাল এর পর্যবেক্ষনে ক্রয়-বিক্রয় কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান সবুজ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান হাওলাদার সাজু, আবু নোমান পাটওয়ারী, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিছ আক্তার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, আবুল বাসার রনি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান তাজ, সহ-সভাপতি ফজলে রাব্বি, ছাত্রলীগ নেতা কবির হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ইউনিয়ন পরিষদের সচিব এমএ কুদ্দুস আখন্দ রোকনের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত থেকে ক্রেতাদের সার্বিক সহযোগিতা করেন উক্ত ইউনিয়ন পরিষদের সদস্য নাজির হোসেন, বিল্লাল খান, শাহাদাত হোসেন, কবির হোসেন রনি, মনিরুজ্জামান পাটওয়ারী, সোহাগ পাটওয়ারী, জিয়াউর রহমান, হাবিবুর রহমান হাজী, ইব্রাহিম তালুকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাকি বেগম, মুক্তা বেগম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন।
এদিকে শেষ সময়ে কিছু সুবিধাভোগী কার্ডধারী উক্ত ন্যায্যমূল্যের পণ্য ক্রয় করতে না আসায় ইউনিয়নের অন্যান্য জনসাধারণ উক্ত পণ্য ক্রয় করার সুযোগ পান। এতে জনসাধারণ সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ক্রয় করতে পেরে উপকৃত হয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital