শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শহীদ-হালিম লিয়াকত স্মৃতি বৃত্তিপ্রাপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে

বর্তমানে উঠতি বয়সের ছেলে মেয়েরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে : রেদওয়ান খান বোরহান

গাজী মোঃ মহসিন প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৭:৫৮ পিএম
বর্তমানে উঠতি বয়সের ছেলে মেয়েরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে : রেদওয়ান খান বোরহান
কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবি লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেছেন, এ পৃথিবীকে যারা অর্জন করেছেন, যারা দিয়েছেন অত্যন্ত নিরীহ নিবেদিত মানুষকে ভালোবাসার আত্ম প্রেমের কারনে আমরা বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করেছি। গ্রামন্তরের টঙ্গীপাড়া থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মানুষের কল্যাণে নিবেদিত ভাষার অধিকার আদায় থেকে শুরু করে দেশ স্বাধীনতার সংগ্রাম বিনির্মান করার জন্য যে আত্মত্যাগ করেছেন।
শুধু একটি ত্যাগ যে মানুষকে ভালোবাসা, যাদের মহব্বতে যে আমি দুনিয়া দেখেছি সেই বাবা মায়ের ভালোবাসা থেকে দুনিয়া। প্রতিটা মানুষ যদি মানুষকে ভালোবাসতে জানে, দেশ ও দেশের মানুষকে যারা ভালোবাসতে জানে তারা দেশের কোন ক্ষতি করতে পারে না।
শুক্রবার (২৫ আগস্ট) চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে আয়োজিত শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরষ্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সময়টা ছাত্রদের জন্য খুবই সংকটপূর্ণ। অভিবাবকরা নিজ সন্তানদের অন্যান্য সময়ের চেয়ে আরো অনেক বেশি কেয়ার করতে হবে। দুঃখের সাথে লক্ষ্য করেছি, বর্তমানে উঠতি বয়সের ছেলে মেয়েরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। সে দিক থেকে অভিভাবকরা সচেতন ভূমিকা রাখতে হবে। সন্তানদের শুধু শিক্ষিত নয় সুশিক্ষিত হিসেবে গড়ে তুলুন। তাহলেই সে প্রকৃত মানুষ হবে। দেশ ও দেশের মানুষের উপকারে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমান শিক্ষার্থীদেরও ভূমিকা থাকতে হবে।
শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ চাঁদপুর সদর উপজেলার পরিচালক হাফেজ মোঃ মাহবুব আলম নিশাত এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর জেলা শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের নির্বাহী পরিচালক মুহাম্মদ কাউছার আহমেদ রুবেল।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা পীরজাদা মাওলানা মোঃ মাহফুজ উল্লাহ খাঁন ইউসূফী, মানবতার হাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাহাদাত হোসেন খান, চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ওবায়দুর রহমান সরকার (মোহন), চাঁদপুর জেনারেল হাসপাতালের পরিচালক মোঃ সোহেল রানা, সাবেক পরিচালক মুহাম্মদ রুবেল।
চাঁদপুর সদর উপজেলার প্রায় ৮০ জন উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরষ্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের আলুর বাজার জামে মসজিদে উন্নয়নের জন্য নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রেনু বেগম, হাইমচর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান খান,  চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ মুক্তার পাটোয়ারী, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital