বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশন গঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৮:০৪ পিএম
হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশন গঠন

হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির কার্যকরি কমিটি গঠনের ল্েয তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকালে গঠিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনিরুজ্জামান বাবলু, নির্বাচন কমিশনার সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও টাইলস ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন পাটওয়ারীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন সমিতির নেতৃবৃন্দ।

সমিতির সাবেক সভাপতি গাজী মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি মো. আব্দুল কাদের (কেবিএফ) এর উপস্থাপনায় হাজীগঞ্জ বাজারস্থ স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব প্রদান করা হয়।

‌সভায় মতামত উপস্থাপন করে বক্তব্য প্রদান করেন, গাজী বিল্লাল হোসেন ও মো. আব্দুল কাদের (কেবিএফ) সহ সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম মিয়াজী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম হীরা, সাবেক প্রচার সম্পাদক মো. আব্দুল আউয়াল ও সদস্য আবুল বাসার প্রমুখ।

এসময় হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির সদস্য মো. জানে আলম রাছেল, কাজী আব্দুর রহমান, মো. লিটন পাটওয়ারী, মো. আজিজুর রহমান, মো. হুমায়ুন কবির জিয়াসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Model Hospital

এর আগে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে বর্তমান কার্যকরি কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠণের লে একটি নিরপে ও সুষ্ঠু নির্বাচনের সিদ্বান্ত গ্রহণ করা হয়।

ওই সিদ্বান্তের আলোকে শুক্রবার (২৫ আগস্ট) তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের সদস্যদের হাতে দায়িত্ব প্রদান এবং আগামি ১৬ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্বান্ত নেয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital