বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রিয় চাঁদপুর-এ সংবাদ প্রকাশের পর মেরামত হলো চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৯:৪৭ পিএম
প্রিয় চাঁদপুর-এ সংবাদ প্রকাশের পর মেরামত হলো চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর বাজারের পশ্চিম দিকে ধসে পড়া অংশটুকু মেরামত করেছে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। ভারি বৃষ্টিপাতের আঘাতে গত দুই সপ্তাহ আগে এই স্থানে ধস দেখা দেয়। এতে ঝুঁকি নিয়ে সকল ধরনের যানবাহন চলাচল করে আসছিল।
এ নিয়ে গত ১২ আগস্ট শনিবার চাঁদপুরের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” এ ‘ভয়াবহ ভাঙনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি জেলা-উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে ক’দিন পরেই ভাঙা অংশটুকু সাময়িক মেরামত করে পথচারী ও যান চলাচলের উপযোগী করা হয়। বর্তমানে ওই সড়ক দিয়ে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে।
নাছির হাজী নামে স্থানীয় এক বাসিন্দা এ প্রতিবেদককে জানান, এই সড়কে চলাচলকারীরা খুব বিপাকে পড়েছিল। সড়কের ধসে যাওয়া অংশে পুকুরের পাড়ে বাঁশের পাইলিং করে বালি দিয়ে সাময়িক মেরামত করা হয়েছে। তবে বড় কোন যানবাহন মেরামত করা অংশে উঠলে চাকা বসে যেতে পারে। তারপরও দ্রুত চলাচলের উপযোগী করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এছাড়াও গত দুই সপ্তাহ আগের ভারী বৃষ্টিপাতের আঘাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ছোট-বড় অসংখ্য স্পটে এই ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভেঙে যাওয়া অংশগুলোও মাটি কিংবা বালি দিয়ে সাময়িক মেরামত করেছে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।
উল্লেখ্য, গত ১২ আগস্ট শনিবার চাঁদপুর-কুমিল্লা সড়কের সদর উপজেলার ঠাকুরবাড়ির পূর্ব দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের প্রবল ভারি বৃষ্টিতে সড়কের দক্ষিণ পাশের পুকুরে গাছ পড়ে গিয়ে সড়কটি ভেঙে তলিয়ে গেছে। এছাড়া এ সড়কের বিভিন্ন স্থানে উভয় পাশে ছোট-বড় অনেকগুলো ভাঙ্গনের ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে ব্যস্ততম এই সড়কে রাতের বেলায় যানবাহন চালক কিংবা পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে। কিছু কিছু স্থানে স্থানীয়দের উদ্যোগে লাল কাপড় দিয়ে নিশানা টানিয়ে দিয়েছিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital