বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ইসলামী আন্দোলনের তৃনমূল প্রতিনিধি সন্মেলন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১০:০৬ পিএম
মতলব উত্তরে ইসলামী আন্দোলনের তৃনমূল প্রতিনিধি সন্মেলন

বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে চাঁদপুরের মতলব উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে ছেংগারচর পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির  মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ।

প্রধান বক্তার বক্তব্য দেন, সাংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

Model Hospital

ইসলামি আন্দোলন মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডালিম চৌধুরীর পরিচালনায় আরো  বক্তব্য দেন- ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি মুফতি মানছুর আহমাদ সাকি, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ সেক্রেটারী মুহাম্মদ ইউছুফ আহমাদ মানসুর, চাঁদপুর জেলা ইসলামি আন্দোলন সেক্রেটারি  ইয়াছিন রাসেদ সানি, প্রচার দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, সংখ্যালগু বিষয়ক সম্পাদক মাওলানা  আফসার উদ্দিন, মতলব উত্তর উপজেলার মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মাষ্টার, মতলব যুব আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক  মাইন উদ্দীন সুজন, ছেংগারচর পৌর ইসলামি আন্দোলনের সভাপতি এমদাদুল হক মানিক, সাদুল্লাপুর ইউনিয়ন ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা  মাহবুবর রহমান, পশ্চিম ফতেপুর ইউনিয়ন সহ- সভাপতি  হাফেজ কাউছার, মাওলানা সোলেমান হোসেন, ইসলামবাদ ইউনিয়নে ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক  মহিবুল্লাহ প্রমুখ।

বক্তারা বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন এবং অথর্ব নির্বাচন কমিশনারের পদত্যাগ ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তনের দাবি জানান। তারা নিরপেক্ষ তত্ত্বাবোদায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের আহব্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital