শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরে ফুচকার ডিমে মাছি-মশা : ২ বিক্রেতাকে ২৩ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১১:৫১ পিএম
চাঁদপুর শহরে ফুচকার ডিমে মাছি-মশা : ২ বিক্রেতাকে ২৩ হাজার টাকা জরিমানা
চাঁদপুর শহরের হাসান আলী স্কুল এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা বিক্রি করার কারণে জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে দোকানদারকে সতর্ক করা হয়।
সোমবার (২৮ আগস্ট) অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক অভিযান চালিয়ে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ২টি ফুচকার দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার চাঁদপুর শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায়, ফুচকা বিক্রেতার দোকানে সব খাবার খোলা, একেবারে রাস্তার পাশে বলে দারুনভাবে ধূলাবালি এসে খাবারে মিশে যায়। ডিমের উপর মাছি বসে আছে।এরপর বালতির পানিতে খাবারের পর চামচ প্লেট একের পর এক ধুইতে থাকে। এতে মানুষজনের মুখে নেয়া চামচ আর তাতে লেগে থাকা জীবাণু জড়বদ্ধ হতে থাকে। অথচ নিয়ম হচ্ছে স্বচ্ছ ও প্রবাহিত  পানিতে বাসনপত্র ধোওয়া। এসব অস্বাস্থ্যকর খাবারের বিষয়ে সচেতন হওয়া জরুরি।
উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকশ টিম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital