বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বঙ্গবন্ধু বাংলাদেশ এবং প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্র/ছাত্রী ও বর্তমান প্রজন্মের মাঝে গল্পবলা

মতলব উত্তরে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ১০:১১ পিএম
মতলব উত্তরে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা

মতলব উত্তরে বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্র/ছাত্রী ও বর্তমান প্রজন্মের মাঝে গল্পবলা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুজাতপুর ডিগ্রি কলেজ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়, সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুজাতপুর কিন্ডার গার্টেনের আয়োজনে ৩০ আগস্ট বুধবার সকালে উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, সবাইকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রেখে দেশের জন্য কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী এবং রাজাকারদের অপপ্রচার থেকে সতর্ক থাকতে হবে। কারণ এখনো রাজাকারদের বংশধররা দেশের ক্ষতি করার চেষ্টা করছে। তারা একটি মহল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃত করে মানুষের সামণে তুলে ধরার চেষ্টা করছে। যা নতুন প্রজন্মের জন্য মারাত্মর হুমকির বিষয়।

তিনি আরো বলেন, বিট্রিশ শাসনামলের পর স্বাধীনতা লাভ করে পুর্ব ও পশ্চিম পাকিস্তান নামে দুইটি ভূখন্ড নিয়ে একটি রাস্ট্র হয়। সেই হল পাকিস্তান। কিন্তু তারা পরবর্তীতের আমাদের পূর্ব পাকিস্তান অর্থ্যাৎ বাঙালী জাতির উপর শোষন করতে থাকে। এবং বাঙালী জাতির মায়ের ভাষা কেরে নিয়ে উর্ধু ভাষায় কথা বলতে বাধ্য করে। এরপরই শুরু হয় মাতৃভাষা আন্দোলন। এরপর একে একে বাঙালী জাতির উপর ঐ পাকিস্তানী বাহিনী অত্যচার নির্যাতন চালায় এবং পূর্ব পাকিস্তারের সকল অর্থ নিয়ে পশ্চিম পাকিস্তানের উন্নয়নে লাগানো হয়। কিন্তু এসব বিষয়ে যখন বাঙালী জাতির অধিকার আদায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথা বলেন তখনই পাকিস্তানী বাহিনী আমাদের উপর আরো অত্যাচার চালায়। এরপর ৬৯ এর আন্দোলনের পর ৭১ মহান স্বাধীনতা ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।

Model Hospital

এমএ কুদ্দুস বলেন, সেই দিন আমরা বঙ্গবন্ধুর ডাকে ঝাঁপিয়ে পড়ি মহান মুক্তিযুদ্ধে। আমাদের কাছে কোন অস্ত্র ছিলনা, আমাদের কোন হাতিয়ান বা আত্মরক্ষার কোন কিছু ছিল না। শুধু ছিল মনের শক্তি আর বঙ্গবন্ধুর নিদের্শ, যার যা কিছু আছে তা নিয়ে নেমে পড়ো মুক্তিযুদ্ধে। আমাদের কারো গায়ে পোষাক ছিলনা, এক পোষাক বহুদিন পড়ে ছিলাম। বাশি পচা খাবার খেয়ে মুক্তিযুদ্ধ করেছি। আমার বড় ভাই এমএ ওয়াদুদ পাকিস্তানী হানাদার বাহিনীর গুলিতে মারাত্মক আহত হয়ে পড়েছিলেন। সেই থেকে দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে স্বাধীন হয় বাংলাদেশ। কিন্তু পরবর্তীতে ৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়।

তার অপরাধ হল বাঙালী জাতির অধিকার নিশ্চিত করে, মানুষের খাদ্য, স্বাস্থ্য, বস্ত্র শিক্ষা নিশ্চিত করে সোনার বাংলা গড়ার কাজ হাতে নিয়েছিলেন। আর এটা স্বাধীনতা বিরোধীরা সহ্য করতে পারেনি। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই মনে হয় সব শেষ হয়ে যাবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাহিরে থাকায় বেচে যান। পরবর্তীতে তিনি দেশে ফিরে বাংলাদেশের হাল ধরেন এবং আমরা পেয়েছি ডিজিটাল বাংলাদেশ। সবধরনের সেবা, সবধরনের ভাতা থেকে শুরু করে দেশের উন্নয়ন ও মেঘা প্রকল্প। এই উন্নয়ন নিয়েও এখন দেশে ষড়যন্ত্র করছে ঐ বিএনপি জামায়াত। কিন্তু জনগণ তা হতে দিবে না। আগামী নির্বাচনে আবারো ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে জনগণ।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে এবং ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারীর উপস্থাপনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন মতলব উত্তর থানার ওসি মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মহিউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার মোজাম্মেল হক, ছেংগারচর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার আব্দুস ছাত্তার।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান প্রমুখ। আরো বক্তব্য রাখেন, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন), বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। স্বাগত বক্তব্য রাখেন সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ পারভেজ।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবাবর্গের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ