শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আমি যতদিন বেঁচে থাকব ততদিন আপনাদের পাশে থাকবো : ইঞ্জিঃ মমিনুল হক

বিশেষ প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৪ পিএম
আমি যতদিন বেঁচে থাকব ততদিন আপনাদের পাশে থাকবো : ইঞ্জিঃ মমিনুল হক
শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বি.এন.পির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক  বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন  করা  হয়েছে।
শুক্রবার বিকেলে  শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে  পৌরশহরের  কালিয়াপাড়া দলীয় কার্যালয়  থেকে বর্ণাঢ্য র‍্যালী চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পরে মেহের কালিবাড়ী বাজার এলাকা প্রদক্ষিণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় উপজেলা  বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়ার  সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক ।
তিনি বক্তব্যে  বলেন, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। ভাদ্রের বৈইরী আবহাওয়ার মধ্যে দিবসটি উপলক্ষে অন্তত ৩০ হাজার কর্মী সমর্থক  উপস্থিত হয়েছেন। আজ প্রাকৃতিক পরিবেশ অনুকুলে থাকলে এই সমাবেশটি আরো ঐতিহাসিক হতো। তারপরও কষ্ট করে বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা দলীয় ভালোবাসার কারণে সমবেত হয়েছে। আমি যতদিন বেঁচে থাকি আপনাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করবো। বর্তমান সরকার নির্বাচনী বৈইতরি পার হতে বিভিন্ন দেশে ধরনা দিচ্ছেন। সেখানে ফলাফল শূন্য। এক পর্যায়ে তিনি বলেন এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। আগামী নির্বাচন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশ অনুষ্ঠিত হবে। যতই তালবাহানা করেন পৃথিবীর কোন দেশ বা রাষ্ট্র  অন্যায় নির্বাচনকে সমর্থন করবে না।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন  শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ,সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা বিএনপি সহ সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম আতাহার, মোজাহের হোসেন, সাবেক পৌরসভার সভাপতি আবুল কালাম, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, ইটালি ভেনিশ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান আঃ রশীদ, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড. শাহেদুল হক মজুমদার সোহেল, ইকবাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন,  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জি: এবিএম পলাশ, সদস্য সচিব আলী আজগর, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুর রহমান, সদস্য সচিব আবুল হায়দার, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ বাহার উদ্দিন, সম্পাদক মোঃ মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন। সুচীপাড়া উত্তর ইউপির সভাপতি আলী আকবর বেপারী, চিতোষী পশ্চিম ইউপির সভাপতি আনোয়ার হোসেন পাটঃ, রায়শ্রী দক্ষিণ ইউপি বিএনপি নেতা মোঃ মাহবুব আলম, মহিলা নেত্রী রৌশন আক্তার, বিএনপি নেতা আদনান নোমান ।
এছাড়া মূলদল যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে কর্মসূচিতে অংশ  নেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital