বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে

মতলব উত্তরে শোভাযাত্রা ও আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৮ পিএম
মতলব উত্তরে শোভাযাত্রা ও আলোচনা সভা

মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রতির বন্ধনে শান্তিতে থাকতে পারছি এটাই হল শেখ হাসিনার বাংলাদেশ। এটাই হল বঙ্গবন্ধুর দেয়া উপহার স্বাধীন দেশ। আওয়ামী লীগ সরকার শান্তিতে বিশ্বাসী, ধর্ম নিয়ে ভুল ব্যাখ্যায় বিশ্বাসী নয়।

৬ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমএ কুদ্দুস আরো বলেন, ধর্ম যার উৎসব সবার। যখন ধর্ম পালন করা সময়, তখন সবাই যার যার ধর্ম পালন করবেন। আর যখন উৎসব করার সময় তখন সবাই একসাথে শান্তিতে উৎসব পালন করতে পারবেন। যাতে করেন আমাদের মধ্যে শান্তি শৃক্সখলা বজায় থাকে। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শান্তিপ্রিয় মানুষ। তাই তিনি ধর্ম নিয়ে ভুল ব্যাখ্যা বিশ্বাস করেন না। সাম্প্রদায়িত সম্প্রীতিতে তিনি বিশ্বাসী।

চাঁদপুর-২ আসনে দলীয় মনেনায়ন প্রত্যাশী এমএ কুদ্দুস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে বিনির্মানে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে এমএ কুদ্দুস একজন দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া চান।

Model Hospital

বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ মতলব উত্তর শাখার আহ্বায়ক বিমল চন্দ্র দাস এর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সাবেক প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম রায়, বলারম গোস্বামী প্রমুখ।

এছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital