শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের পাইকদি কেন্দ্র কমিটি গঠনকল্পে আলোচনা সভা

সজীব খান প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪১ পিএম
শাহমাহমুদপুরের পাইকদি কেন্দ্র কমিটি গঠনকল্পে আলোচনা সভা
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি ও ভাটের গাঁও গ্রামের আওয়ামী লীগের কেন্দ্র কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি  মফিজ খানের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নোমান পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী,  সাধারণ সম্পাদক কামাল হাজী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন, খন্দকার শাহিদুল আলম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান হাওলাদার সাজু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক বেপারী, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার রনি, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ফিরোজা বেগম,  ছাত্রলীগ নেতা তম্ময় ইসলাম আনোয়ার, স্বেচ্ছাসেবকলীগের নেতা সাইফুল মোল্লা প্রমুখ।
এ সময় নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আলোচনা করেন, যারা কেন্দ্র কমিটির সাথে থাকবেন, তাদেরকে সততা ও নিষ্ঠার সাথে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করার অনুরোধ করেন।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital