বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনা হারলে স্বাধীনতার স্বপক্ষের দল হেরে যাবে : ড. সেলিম মাহমুদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৯ পিএম
শেখ হাসিনা হারলে স্বাধীনতার স্বপক্ষের দল হেরে যাবে : ড. সেলিম মাহমুদ

কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ড. সেলিম মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এসময় তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনাকে কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মূল্যায়ন করলেই হবে না তাঁর দেশপ্রেম বিশ^বাসীর মন জয় করেছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক রয়েছে। ভারত যানে একমাত্র শেখ হাসিনাই দেশের স্বার্থ ও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিএনপি-জামাত গোষ্ঠী সম্প্রতি সময়ে আওয়ামী লীগকে নিয়ে প্রভাগাণ্ডা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শেখ হাসিনার হারলে বাংলাদেশ হেরে যাবে। স্বাধীনতার স্বপক্ষের দল হেরে যাবে। থেমে যাবে বাংলাদেশের উন্নয়ন। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত করতে হবে।

Model Hospital

এ সময়- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইযুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আহাদ, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জয়, বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক শিকদার, আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, ঢাকা ওইমেন্স কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব প্রাঞ্জল, যুবলীগ নেতা ডা. মাসুদ, আহসান হাবীব জুয়েল, সাইফুল ইসলাম তালুকদার, ডা. গিয়াস উদ্দিন, সালাউদ্দিন ভূইয়া, ছাত্রলীগ নেতা শাকিব প্রধান প্রমুখসহ ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital