শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪৩ পিএম
হাজীগঞ্জে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন

হাজীগঞ্জে জোড়া খুনের ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চাঁদপুর জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ বড়কুল গ্রামের পান্নার বাড়ি (কালা সিতার বাড়ি) পরিদর্শন করে হত্যাকান্ডের শিকার দম্পতির স্বজনদের সাথে কথা বলেন এবং সনাতন ধর্মালম্বী অন্যান্য পরিবারের সাথে কুশল বিনিময় করেন নেতৃবৃন্দ।

এসময় তদন্তপূর্বক জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্ত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এ্যাড. বিনয় ভুষণ মজুমদার ও সাধারণ সম্পাদক এ্যাড. রঞ্জিত রায় চৌধুরী বলেন, হত্যাকান্ডের শিকার দম্পতি অত্যন্ত অসহায় ও নিরিহ। কেন বা কি কারণে তাদের হত্যা করেছে, আশাকরি আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের সনাক্ত করে গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সকল অপরাধের শাস্তি নিশ্চিত করা হোক উল্লেখ করে তারা বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ট যে বা যারাই ক্ষতিগ্রস্ত হোক না কেন, দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে অপরাধের মাত্রা কমে আসবে। বিশেষ করে নির্বাচনের পূর্বে ও পরে একটি মহল সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও নির্যাতন করে একটি ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করে। আপনারা (সনাতন ধর্মালম্বী) মনোবল হারাবেন না। আমরা আপনাদের পাশে আছি।

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা সদস্য বীরমুক্তিযোদ্ধা অজিত সাহা, সিনিয়র সহ-সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর সভাপতি লিটন পাল ও সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহা, জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক অমরেশ দত্ত জয়সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

এছাড়া হাজীগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিধু ভূষণ রায় সুজন, সাধারণ সম্পাদক রতন সরকার, সহ-সাধারণ সম্পাদক গোপাল সাহা, হত্যাকান্ডের শিকার দম্পতির মেয়ে বীনা রানী বর্মন ও পরিবারের অন্যান্য সদস্যসহ তাদের নিকট আত্মীয়-স্বজন, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দক্ষিণ বড়কুল গ্রামের কালা সিতা বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা জানালার গ্রীল কেটে দুলাল সাহার ঘরে প্রবেশ করে উত্তম চন্দ্র বর্মণ তুফান (৭০) ও তার স্ত্রী কাজলী রানি বর্মণকে (৫৫) শ^াসরোধে হত্যা করে।শুক্রবার দুপুরে হাত-পা বাধা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, দুলাল সাহা নারায়নগঞ্জে বসবাস করায় গত দুই বছর যাবৎ তুফান ও তার স্ত্রী কেয়ারটেকার হিসাবে তার দালানঘরেই বসবাস এবং গত ৮/১০ বছর যাবৎ তার কাজ-কর্ম করতেন। এছাড়া তিনি স্থানীয় রায়চোঁ (নোয়াহাট) বাজারের মাছ বিক্রেতা করতেন। তিনি উত্তর বড়কুল গ্রামের দাস বাড়ির মৃত হর্মণ চন্দ্র বর্ধনের ছেলে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital