শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আওয়ামীলীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে কোন ভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না : রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫১ পিএম
আওয়ামীলীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে কোন ভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না : রুহুল এমপি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা অনেকেরই সহ্য হচ্ছে না। দেশ-বিদেশে বসে বাংলাদেশবিরোধী শক্তি ও স্বাধীনতাবিরোধী শক্তিরা নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। ওইসব ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সজাগ থাকাতে হবে। কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে কোনভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। দেশ ও জনগণের উন্নয়নের জন্য অতীতের ন্যায় আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে নিজেদের মধ্যে ভেদাভেদ পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নে ছোট হলদিয়া ভাষানচর গ্রামে গার্ডার ব্রিজ উদ্বোধনের সময় এ কথাগুলো বলেছেন।

গার্ডার ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে ও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আখিঁ’র সঞ্চালন বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লা মাষ্টার, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, ফতেহপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরঙ্গজেব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমতুল্লাহ চৌধুরী প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital