বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ধর্মীয় সচেতনতা সমাজের কুসংস্কার দূর করতে সহায়ক ভূমিকা রাখতে পারে : ইঞ্জি. মোহাম্মদ হোসাইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৪ পিএম
ধর্মীয় সচেতনতা সমাজের কুসংস্কার দূর করতে সহায়ক ভূমিকা রাখতে পারে : ইঞ্জি. মোহাম্মদ হোসাইন

হাজীগঞ্জে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান করা হয়।

শনিবার সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়

সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ও পাওয়ার সেল এর মহাপরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।

মোহাম্মদ হোসাইন তার বক্তৃতায় বলেন, যে কোন সংগঠন নিজেদের শ্রম ঘামে প্রতিষ্ঠিত করে। কেউ ব্যাক্তিগত ভাবে লাভবান হয় না বা কেউ ফায়দা অর্জন করে না। আর আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতি হয়ে গেছে সেখানে ফায়দা আছে, যেখানে স্বার্থ আছে সেখানে আমরা যাই। সেখানে স্বার্থ নাই আমার পকেট ভর্তি হবে না আমরা সেখানে যাই না।

Model Hospital

এছাড়াও তিনি তার শিক্ষা জীবনের কথা তুলে ধরে আরো বলেন, শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় সচেতনতা সমাজের কুসংস্কার দূর করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। এই সংবর্ধনা আজকের শিশু শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বাড়াবে। এবং যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে তাদেরকে অভিনন্দন ও মায়েদের প্রতি ধন্যবাদ জানান। সেই সাথে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ’কে ধন্যবাদ জানান।

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ হাজীগঞ্জ উপজেলা শাখার পরিচালক মো. শাহাদাত হোসেন জাহিদের সভাপতিত্বে মুহাম্মদ কাউসার হামিদ ও সংস্থার উপ পরিচালক মুহাম্মদ ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা শায়খ আবু সুফিয়ান আল কাদেরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, গাউছিয়া কমিটি চাঁদপুর জেলা শাখা সভাপতি অধ্যাপক শাহ জামাল তালুকদার, ৭ নং ওয়ার্ড কাউন্সিল কাজী মনির হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আহসান উল্লাহ মৃধা,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা গাজী আব্দুর রাহীম, গাউসিয়া কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, মুফতি ফজলুল কাদের বাগদাদী, গাউসিয়া কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, কারী বিলাল হোসাইন পাটোয়ারী, জহিরুল ইসলাম মজুমদার, শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ চাঁদপুর জেলা সমন্বয়ক, নুরুল আলম মামুন, সদস্য সচিব কামরুল হাসান বাবু, সাবেক পরিচালক, মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, উপ সম্পাদক কামাল আহমেদ, সুমন দর্জি, সদস্য সুমন মিয়াজী, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, ওয়ার্ড যুবলীগ নেতা মামুন সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিনিধি ও অভিভাবক সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সকালে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মরহুম মকবুল আহমদের কবর জিয়ার, দোয়া এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে মরহুমের নিজ বাড়িতে ছুটে যান ইঞ্জি. মোহাম্মদ হোসাইন, এই সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা কামাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলঙ্গীর কবির পলাশ, হিরু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইস্কান্দার মিয়া সুমন সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ