শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে  ৬ টি দোকান  পুড়ে ভস্মীভূত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০১ পিএম
শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে  ৬ টি দোকান  পুড়ে ভস্মীভূত

শাহরাস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার দিবাগত  রাত  শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউপি’র শোরশাক  বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র ও ক্ষতিগ্রস্ত দোকানি এবং ফায়ার সার্ভিস জানায়, বুধবার আনুমানিক রাত ৩ টার দিকে ওই বাজারের কোন একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের  মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে ওই আগুনের লেলিহান শিখা বাজারের ২টি ফার্মেসি, ২টি মুদি দোকান এবং ২ টি খাবার হোটেলে ছড়িয়ে পড়ে। এতে সঞ্জয় শীলের মেডিসিনের দোকান মুনফার্মা,সিরাজুল ইসলামের পপুলার মেডিসিন কর্নার, শাহ মিরানের  মুদি দোকান, শাহ আলমের আলম স্টোর  মুদি দোকান, ইমাম ভান্ডারীর চায়ের দোকান এবং নুরুল ইসলামের খাবার হোটেল আগুনে ভস্মীভূত হয়।

ওই সংবাদ চারদিকে দিকে চাউর হতেই শাহরাস্তি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আলী মিয়ার নেতৃত্বে একদল ফায়ারম্যান ও স্থানীয়দের  চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আসে ।

Model Hospital

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস লিডার আলী মিয়া জানান,আগুন নিয়ন্ত্রণে আসায় ওই বাজারের  ৩০ লক্ষ টাকার সম্পদ রক্ষা করা  গেছে । এছাড়া দোকানিরা তাদের ক্ষতি প্রসঙ্গে বলেন, অন্তত তাদের ২০ থেকে ২৫ লক্ষ টাকার অবকাঠামো মালামাল বাবদ ক্ষতি সাধন হয়।

পরে ওইদিন দুপুরে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট  কর্মকর্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান মিন্টু , ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  মোস্তফা কামাল মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও আর্থিক সহায়তার  আশ্বাস দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital