বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত, সচিব পার্থ গোপাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১৬ পিএম
চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত, সচিব পার্থ গোপাল
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম অঙ্গসহযোগী সংগঠন যুব ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক অমরেশ দত্ত জয় এবং সদস্য সচিব পার্থ গোপাল দাস কে রেখে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
১৩ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ যুব ঐক্যের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাপস কান্তি বল এর স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটি অনুমোদন পত্রে উল্লেখ করা হয়, আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে চাঁদপুর জেলার সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিত্রয়ের অনুমোদনক্রমে নিম্নলিখিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হল। আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে সম্মেলন আয়োজনে ব্যর্থ হলে অত্র কমিটি বিলুপ্ত বলে বিবেচিত হবে।
এদিকে বুধবার সন্ধ্যায় শহরের চিত্রলেখা মোড়ে এক সাংগঠনিক আলোচনাসভায় অনুমোদনকৃত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এ চিঠি যুব ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের হাতে তুলে দেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী।
এসময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার,সহসভাপতি তপন সরকার, জয়রাম রায়, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাস্কর দাস, জেলা যুব ঐক্য পরিষদের নবঅনুমোদনকৃত কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শ্যামল সরকার, তাপস পোদ্দার, রোমিও চৌধুরী, বিশাল দাস, দীপ গুহ, পিয়াল ঘোষ, সদস্য বিশ্বজিৎ দাস, সজীব দাস, চয়ন ঘোষ, কনিকা রানী শীল, রবি দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব পেয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় ও সদস্য সচিব পার্থ গোপাল দাস বলেন, আমরা চাই একে অপরের প্রতি সহমর্মিতা বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে এগিয়ে নিতে। যুব সমাজ যাতে কোনভাবেই বিপদগামী না হয়ে বরং সংগঠনমনা হয়ে ঐক্যবদ্ধভাবে সমাজ বিনির্মাণে কাজ করতে পারে। সে লক্ষ্যেই অর্পিত দায়িত্ব পালনে সকলের আশির্বাদ, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।