শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের বাকিলায় ২১ মামলার আসামী গান্ধী জাকির ইয়াবাসহ আটক

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩৫ পিএম
হাজীগঞ্জের বাকিলায় ২১ মামলার আসামী গান্ধী জাকির ইয়াবাসহ আটক
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১ মামলার আসামীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে ২৮০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির ১৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলার বাকিলা খলাপাড়া এলাকার মুন্সি বাড়ির মৃত লাল মিয়ার ছেলে জাকির হোসেন গান্ধী (৩৮) কে হাতেনাতে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। অভিযানকালে আটক জাকির হোসেন গান্ধীর পরিহিত লুঙ্গির গোছা হতে ২৮০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, তিনি চাঁদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে বিক্রয় করে আসছে।
প্রকাশ থাকে যে, সিডিএমএস পর্যালোচনা করিয়া উক্ত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলার আসামী সে। পরবর্তীতে আটককৃত আসামী জাকির হোসেন গান্ধীর বিরুদ্ধে শুক্রবার দুপুরেই হাজীগঞ্জ থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ হাজীগঞ্জ থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ এর তত্ত্বাবধানে থানার এসআই মোহাম্মদ মিছবাহুল আলম চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital