বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আজ হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৪ পিএম
আজ হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন।

এদিন হাজীগঞ্জ বাজারস্থ হোয়াইট হাউজে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোট গ্রহণ করা হবে। প্রথমবারের অনুষ্ঠিত দ্বি-বার্ষিক এ নির্বাচনকে ঘিরে টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে প্রার্থীদের ব্যানার ও পোস্টারে চেয়ে গেছে ভোট কেন্দ্রস্থলের আশ-পাশ।

এর আগে বাজারের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার সাঁটিয়ে এবং প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা লিপলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন, করেছেন কুশল বিনিময়, চেয়েছেন ভোট। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মধ্য রাত থেকেই বন্ধ হয়েছে প্রচার-প্রচারণা আর সব প্রতিক্ষার পালা আজ শেষ হচ্ছে। কে নির্বাচিত হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫টি পদে। নির্বাচনে ৭টি পদের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হচ্ছেন ২জন প্রার্থী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন। এরমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫টি পদে একাধিক এবং কোষাধ্যক্ষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একজন করে প্রার্থী রয়েছেন। মূলত ওই ১০ জন প্রার্থীই নির্বাচনকে সরগরম করে তুলেছেন।

Model Hospital

জানা গেছে, সভাপতি পদে গাজী মো. বিল্লাল হোসেন ছাতা ও ইউসুফ প্রধানীয়া সুমন আনারস, সাধারণ সম্পাদক পদে মো. খোরশেদ আলম মিয়াজী হরিণ ও মো. সাইফুল ইসলাম হীরা দেয়াল ঘড়ি, সাংগঠনিক সম্পাদক পদে মো. জানে আলম রাসেল মটরসাইকেল ও মো. মানিক হোসেন সরদার মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

অপর দিকে দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল আউয়াল তালা-চাবি ও মো. আজাদ হোসেন কলম, প্রচার সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম মিয়াজী আম ও মো. সাইফুল ইসলাম মজুমদার মোবাইল ফোন প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন। এছাড়া একক প্রার্থী হিসাবে কোষাধ্যক্ষ পদে মো. আরিফ হোসেন আপেল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সজল দেবনাথ ফুটবল প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) হাজীগঞ্জ বাজারস্থ হোয়াইট হাউজে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোট গ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন এবং স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ল্েয সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনিরুজ্জামান বাবলু।

নির্বাচন কমিশনের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন, সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্। তিনি সদস্য সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ভোটের দিন প্রিসাইডিং অফিসার এবং নির্বাচন কমিশনার মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ