শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দ্রুতগতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে নিহত

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪১ পিএম
দ্রুতগতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে নিহত
মতলব উত্তরে দ্রুতগতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে আশিক মিয়াজী (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে মো. নেছার (১৬) নামের অপর এক যুবক।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার মেঘনা-ধনাগোদা সড়কের চরমাছুয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মতলব দক্ষিণ উপজেলার পাইলপাড়ার জাহাঙ্গীর হোসেন মিয়াজীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর আশিকসহ দুই আরোহী একই মোটরসাইকেলে মতলব দক্ষিণ থেকে মতলব উত্তওে আসার পথে চরমাছুয়া নামক স্থানে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। ওই সময়ে মটরসাইকেলে থাকা দুজনেই রাস্তার সেফটি গার্ড পোস্টের সাথে লেগে মারাত্মকভাবে আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে আমিখ মিয়াজীকে মৃত ঘোষণা করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, চরমাছুয়া নামক এলাকায় হঠাৎ দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয় দুই মোটরসাইকেলের যাত্রী। এর মধ্যে ১জন নিহত হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital