বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫৬ পিএম
ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরীয়া ওল্ডস্কিম দাখিল মাদ্রাসার সুপার আবুল বাশারের বিরুদ্ধে নবম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

১৮ সেপ্টেম্বর সোমবার ওই ছাত্রীর ভাই আরমান হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

সরজমিনে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার মাদ্রাসার সুপার আবুল বাশার মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীদের কোরআন বিষয় নিতে গিয়ে ক্লাশ রুমেই ওই শিক্ষার্থীকে শাসনের চলে স্পর্শকাতর স্থানে হাত দেয়। এরপর গতকাল রবিবার ও বিভিন্ন ভাবে তাকে শ্লীলতাহানির করার চেষ্ঠা করে এ সময় ওই ছাত্রী সুপারের হাত থেকে নিস্তার পেতে সরে যাওয়ার চেষ্টা করলেও সুপার ওই ছাত্রীর দিকে ধেয়ে আসে এবং তাকে বেদম মারধর করে।

এ বিষয়ে ওই শিক্ষার্থী জানায়, প্রতিদিনের ন্যায় আমি মাদ্রাসায় আসি। কোরআন বিষয়ের ক্লাস নেওয়ার জন্য মাদ্রাসার বড় হুজুর ক্লাসে আসে। এ সময় পড়া নেওয়ার সময় হুজুর আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়, আমি সরে যাওয়ার চেষ্টা করলেও তিনি আমার দিকে ধেয়ে আসে এবং মারধর করে। তিনি আমার পিথে চাপ দিয়ে ধরে রাখে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

Model Hospital

মাদ্রাসার অষ্টম, নবম ও দশম শ্রেনীর ছাত্রীদের সাথেও তিনি একই আচরন করেন বলে কয়েকজন শিক্ষার্থী জানায়। শিক্ষার্থীরা আরো জানান, তিনি বিভিন্ন সময় সুযোগ ফেলেই ছাত্রীদের সাথে অশোভন আচরন করেন।

এ বিষয়ে ওই শিক্ষার্থীর ভাই আরমান হোসেন জানান, সুপার এ সব আচরনের বিষয়ে আমার ছোট বোন মাকে অবহিত করে। মা আমাকে বিষয়টি জানালে আমি এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত সুপার আবুল বাসারকে মাদ্রাসায় না পেয়ে তার মোবাইলে ফোন দিলে তিনি বলেন, আমি বাড়িতে আছি। পরে বক্তব্যের জন্য তার বাড়ি বালিথুবা পূর্ব ইউনিয়নের সেকদী এলাকায় গেলেও তিনি ফোন রিচিব করেন নাই এবং তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, এ বিষয়ে আমি বিভিন্ন মাধ্যমে শুনলেও ওই ছাত্রীর পক্ষ থেকে কোন লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এ বিষয়ে ওই শিক্ষার্থীর ভাই একটি লিখিত অভিযোগ করছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ