শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণ, গ্রাম পুলিশ আটক

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৪ পিএম
ফরিদগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণ, গ্রাম পুলিশ আটক

ফরিদগঞ্জে গ্রাম পুলিশ কর্তৃক বুদ্ধি প্রতিবন্ধী (২০) বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ ইমাম হোসেন (৩২) কে আটক করেছে থানা পুলিশ।

গত ১৬ সেপ্টেম্বর শনিবার উপজেলা বালিথুবা পূর্ব এলাকায় নিজ বাড়িতে এ ধর্ষনের শিকার হয় বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী। ধর্ষনের ঘটনায় প্রতিবন্ধি কিশোরীর বাবা (১৮ সেপ্টেম্বর) সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগ পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই সেলিম মিয়া সোমবার রাতেই বালিথুবা পূর্ব ইউনিয়ের মূলপাড়া এলাকা থেকে আটক করেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বালিথুবা পূর্ব ইউনিয়নের লম্পট গ্রাম পুলিশ ইমাম হোসেন কৈশলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে নিজ ঘরে ডেকে নিয়ে জোর করে ধর্ষন করে। এরপর তার চলাচলের অস্বাভাবিক অবস্থায় দেখে দিলে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় ইমাম হোসেন তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষন করেছে।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের ঘটনায় গ্রাম পুলিশ ইমাম হোসেনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে এবং সে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছে সে এই প্রতিবন্ধিকে ধর্ষন করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital