বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কৃষি জমি থেকে মাটি তোলায় ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫২ পিএম
মতলব উত্তরে কৃষি জমি থেকে মাটি তোলায় ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা

মতলব উত্তরে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে কৃষিজমি থেকে মাটি তোলায় এক ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর রাঢ়ীকান্দি এলাকায় এই অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-এমরান খান। অভিযানে মতলব উত্তর থানার পুলিশ বাহিনীর সদস্য এসআই রমিজ উদ্দিন’সহ অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্ত ড্রেজার মালিক হলেন উপজেলার রাঢ়ীকান্দি গ্রামের বাসিন্দা মো. কাউছার মিয়া। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্তকে দ্রুত ড্রেজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Model Hospital

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান বলেন, কৃষি জমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital