বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সভাপতিকে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহনের নির্দেশ

ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর সত্যতা পেয়েছে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০২ এম
ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর সত্যতা পেয়েছে

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরীয়া ওল্ডস্কিম দাখিল মাদ্রাসার সুপার আবুল বাশারের বিরুদ্ধে নবম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগের সত্যতা পেয়েছে কর্তৃপক্ষ।

মাদ্রাসার সভাপতিসহ সংশ্লিষ্টদের প্রয়যোনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
যৌন হয়রানীর ঘটনায় গতকাল ১৮ সেপ্টেম্বর সোমবার ওই ছাত্রীর ভাই আরমান হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করে। সে আলোকে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্নাহ ওল্ডস্কিম দাখিল মাদ্রাসায় গিয়ে তদন্ত শেষে সত্যতা পেয়েছেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ আমরা ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার সত্যতা পেয়েছি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমাকে করণিয় বিষয়ে চিঠি দেওয়ার পর কমিটির সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে মোহাম্মদ আলী জিন্নাহ জানান, অভিযুক্ত সুপার আবুল বাশারের বিরুদ্ধে নবম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের তদন্তে আমরা সত্যতা পেয়েছি। মাদ্রাসার সভাপতিকে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন কারার নির্দেশ দিয়েছি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital