শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জনসচেতনতা তৈরির লক্ষ্যে রামপুর ইউনিয়নে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০৫ পিএম
জনসচেতনতা তৈরির লক্ষ্যে রামপুর ইউনিয়নে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস
জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩। তারই ধারাবাহিকতায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদেও পালিত হয়েছে দিবসটি।
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্বাবনে স্থানীয় সরকার” এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী উপস্থিত জনসাধারণের কাছে আওয়ামী লীগ সরকারের বিগত দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, স্থানীয় সরকারের অন্যতম স্তর ইউনিয়ন পরিষদ। সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাসহ সরকারের নানামুখী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে স্থানীয় সরকার।
ইউপি সচিব মুহাম্মদ রাকিবুল হাসান খান এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, ইউপি সদস্য আবুল বাশার, সাকিবুল হাসান খান, মোহসিন খান, হাসান রাজা, আফরোজা বেগম, শাহীনা বেগম, সাবেক ইউপি সদস্য মমিন উদ্দিন পাটওয়ারী, পরিষদের সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ সালাউদ্দিন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পরিষদে আগত বিভিন্ন সেবা গ্রহীতা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital