শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৯:১০ পিএম
ফরিদগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু

ফরিদগঞ্জে পারভেজ হোসেন(১৫) নামে এক কিশোর শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকাতে তোলপাড় সৃষ্ঠি হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় লোকজ জানান, ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরচন্না গ্রামে চৌকিদার বাড়ির ফারুক হোসেন ছেলে পারভেজ নিজ ঘরে অচেতন অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।

এরপর তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন। পরিবারের লোকজন তাকে ঢাকার নিকটতম ডেমরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সে চিকিৎসারত অবস্থায় রাত দেড় ঘটিকার সময় মারা যায়।

২০ সেপ্টেম্বর বুধবার ভোররাতে পরিবারের লোকজন মেডিক্যাল থেকে তড়িঘড়ি করে বাড়িতে নিয়ে আসে। সকালে তাকে দূত দাফনের ব্যবস্থা করলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় এবং পুলিশ ওই বাড়ি থেকে তার মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Model Hospital

স্থানীয়রা বলছেন, পারভেজ সুস্থ্য স্ববল ছিল। সে কখোনো হেন্ড ট্রলি চালাত। কখনো র্নিমান শ্রমিকের কাজ করতো। তার মৃত্যুর পর বাবা-মা ও ভাই ভিন্ন ভিন্ন কথা বলায় আমাদের সন্ধ্যেহ তৈরি হয়েছে। তার মৃত্যুটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, পারভেজের মৃত্যুর সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে জিডি মূলে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ডাক্তারী রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital