শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাহাদুরপুরের যুবলীগ কর্মী বাবু হত্যার প্রতিবাদে আলোচনা সভা

বাবু’র হত্যাকারীদের অচিরেই আইনের আওতায় নেওয়া হবে : মায়া বীর বিক্রম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪২ পিএম
বাবু’র হত্যাকারীদের অচিরেই আইনের আওতায় নেওয়া হবে : মায়া বীর বিক্রম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার দলের কেউ অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুরে স্থানীয় যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবু হত্যার প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মায়া চৌধুরী এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বাবুকে যারা হত্যা করেছে। তারা যতো শক্তিশালী হউক না কেনো অচিরেই আইনের আওতায় নেওয়া হবে। মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান দিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জনপ্রতিনিধি আলমগীর কবিরাজ, নিহত বাবুর ছোট ভাই আমির হোসেন কালু।

গত ১৭ জুন স্থানীয় যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবু প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

Model Hospital

এদিকে, মেঘনার দুর্গমচর বাহাদুরপুরে মায়া চৌধুরীর এই সমাবেশে নৌকা ও ট্রলার চেপে কর্মী সমর্থকরা অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital