শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় হেফজ খানার ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক সজিব শ্রীঘরে 

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৬ পিএম
কচুয়ায় হেফজ খানার ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক সজিব শ্রীঘরে 
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে অবস্থিত লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের হেফজ খানার ছাত্র (১০) কে বলাৎকারের ঘটনায় শিক্ষক সহিদুল ইসলাম সজিব (২৪) কে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ। আশ্রাফপুর ইউনিয়নের পনসাহী গ্রামের মোস্তফার ছেলে সজিব।
ঘটনা সূত্রে জানা যায়, কমপ্লেক্সেও ৬ষ্ঠ তলায় হেফজ খানার নির্যাতিত ছাত্র নাজেরানা শাখায় লেখাপড়া করত। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে ছাত্রের সাথে এ বলাৎকারের ঘটনা ঘটে। ছাত্রটি ব্যাথা যন্ত্রণা সহ্য করতে না পেরে পরের দিন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কমপ্লেক্স থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ঘটনাটি তার আত্মীয় স্বজনকে জানায়। একই দিন বিকালে পরপরই ছাত্রকে হেফজ খানায় না পেয়ে শিক্ষক সজিব খুঁজতে  ছাত্রের বাড়িতে গেলে তার আত্মীয় স্বজন তাকে আটক করে থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষক সজিবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ছাত্রের চাচা মনু মিয়া বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং—১২, তারিখ ১৯/০৯/২০২৩ইং।
 এ বিষয়ে হেফজ খানার এক শিক্ষক নাম প্রকাশে অনিচ্ছু  তিনি জানান, ওই ছাত্র কমপ্লেক্স থেকে পালিয়ে গেলে শিক্ষক সজিব তাকে বাড়ি থেকে আনার জন্য যায় এবং শুনেছি পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন, কচুয়া থানার ওসি (তদন্ত) মো: হারুনুর রশিদ । তিনি বলেন, শিশু নির্যাতন আইনে শিক্ষক সজিবকে চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
এ ঘটনায় ছাত্রের আত্মীয় স্বজন সহ এলাকাবাসী শিক্ষক সজিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital