বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২১ পিএম
চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভা

চাঁদপুরের প্রতিবন্ধী স্কুলের জন্য সবধরনের সহযোগিতা করবো : চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রির্পোটার: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরের ঘোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৪টায় অত্র প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, চাঁদপুরের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য সরকারের তরফ থেকে সবধরনের সহযোগিতা করবো।
এ বিদ্যালয়ে কম্পিউটার ও প্রিন্টার ও বিদ্যালয়ের সংস্কারে ঢেউটিনের দেওয়ার ব্যবস্থা করব। বিদ্যালয় যেসব সমস্যা রয়েছে তা পযায়ক্রমে সমাধানের চেষ্টা করব। বিদ্যালয়ের জন্য চাঁদপুর পৌর এলাকা অথবা পৌর এলাকার বাহিরে পুনরায় জমি বরাদ্ধের উদ্যোগ নিবো । আজকে কষ্ট করে ছবি একে আমাকে দিয়েছে, সে সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিকের পরিচালনায় সভায় অংশ নেন , চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মো: ইসমাইল তপাদার কাঞ্চন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মজিবুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. তাজুল ইসলাম মজুমদার, বিদ্যালয়ের (অব:)সহকারি শিক্ষিকা বিচিত্রা সাহা, সহকারি শিক্ষক মো: মোরশেদ আলম খান প্রমুখ।

সভায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ব্যক্তিগত অর্থায়নে অসহায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ গ্রহন করায় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। খুব দ্রুত সময়ে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে স্কুল ড্রেস প্রদান করা হবে।

সভা শেষে চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের আঁকা ছবি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার কে প্রদান করেন চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও সভায় বিদ্যালয়ের জনবল সংকট সমাধানের জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেওয়া , বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকা বিচিত্রা সাহাকে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া, বিদ্যালয়ের জন্য পৌর এলাকা ও পৌর এলাকার বাইরে নতুন করে বরাদ্ধের জন্য চেষ্টা অব্যাহত রাখা, শিক্ষার্থীদের বিনোদন ও শরীরচর্চা’র জন্য কক্ষ প্রস্তুত, ভ্যানগাড়ী সংরক্ষনের জন্য ব্যবস্থা, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রাপ্ত অনুদান বিধি মোতাবেক ব্যয় করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন এবং অনুমোদন করা হয়।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ