বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নারী উদ্যোক্তা সৃষ্টিতে অবদান রাখছেন চাঁদপুরের তানিয়া খান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৩ পিএম
নারী উদ্যোক্তা সৃষ্টিতে অবদান রাখছেন চাঁদপুরের তানিয়া খান

নারীরা দেশের সম্পদ, এটি সর্বজনস্বীকৃত, কিন্তু বেশির ভাগ শিক্ষিত নারীরা যখন চাকরি নামে সোনার হরিণের পেছনে ছুটতে গিয়ে একটা সময় নিজেকে বেকার তালিকায় নাম লেখায়, তখন তারা সম্পদে রূপান্তর না হয়ে দেশের ও সংসারে বোঝা হয়ে দাঁড়ায়। এই সঙ্কটময় সময় অকুতোভয় এক নারী চাকরির পেছনে না ছুটে চাকরি দেয়ার পণ করে বসেন। তিনি  তানিয়া ইশতিয়াক খান একজন সফল উদ্যোক্তা।

এ রকম উদ্যমী নারীদের নিজ অর্থায়ানে প্রশিক্ষণ দিচ্ছেন তানিয়া ইশতিয়াক খান ও তার সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা । ২০২০ সাল থেকে শত শত নারীদের  বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তৈরি করছেন উদ্যোক্তা। যারা প্রতি মাসে হাজার হাজার টাকা উপার্জন করছেন। বেকারত্বে বাঁধা ডিঙিয়ে তারা আজ সফল। কাজ করছেন বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নে।

১৯৯৪ সালে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তানিয়া ইশতিয়াক খান। ইংরেজি লিটারেচারে অনার্স ও মার্স্টাস করেন। ব্যক্তি জীবনে তানিয়া ইশতিয়াক খান দুই কন্যা সন্তানের জননী। তার স্বামী তরুন সমাজসেবক ও কলম সৈনিক সাংবাদিক আশিক খান ও ননাশ নিলুফার করিম এর অনুপ্রেরনায় নারী উন্নয়নে কাজ করে সফলতার পথে তানিয়া ইশতিয়াক খান। কর্মজীবনে লেখা পড়ার পাশাপাশি চাঁদপুরের কালেক্টরেট স্কুলে শিক্ষকতা করেন এবং ইউসিবিএল ব্যাংকে চাকুরী করেন। করোনা কালীন সময়ে চাকুরি ছেড়ে ঘরে বসে উদ্যোক্তা লাইফের যাত্রা শুরু করে খান’স ধাবা নামাক রেস্তোরাঁর মাধ্যমে।

নারী উদ্যোক্তা সৃস্টি ও উদ্যোক্তাদের সার্বিক সহায়তা, আর্থিকভাবে স্বাবলম্বী, নিজ পরিচয়ে পরিচিত হওয়া ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে চাঁদপুর জেলার পুরান বাজারে অবস্থিত খান’স ধাবায় ২৬শে ফেব্রুয়ারী ২০২০ ইং সালে চাঁদপুরের নারীদেরকে নিয়ে একটি নারী উদ্যোক্তা সংগঠন” বিজয়ী” প্রতিষ্ঠা করেন।

Model Hospital

দীর্ঘ দুই বছর ফ্রি প্রশিক্ষনসহ নানা রকম সামাজিক কার্যক্রম করে নভেম্বর ২০২২ ইং সালে বাংলাদেশ মহিলা অধিদফতর থেকে “বিজয়ী” – নারী উন্নয়ন সংস্থা নামে(রেজিষ্ট্রেশন নং- জেমবিককা/চাঁদ/ ১৫৩)) নিবন্ধন পায় এবং ২০২৩ সালে চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় থেকে যুউঅ/চাঁদ/২০২৩-০৩ নিবন্ধন সনদ পায় যা “বিজয়ী” যুব নারী উন্নয়ন সংস্থা” নামে। নারী সক্ষমতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজয়ী।  ২০ টি ফ্রি প্রশিক্ষনের মাধ্যমে গত বছর ৫০০+ নারীকে  হাতে কলমে প্রশিক্ষন প্রদান করে নতুন নারী উদ্যোক্তা তৈরি করেছে। ২০২৩ সালে বিজয়ীর টাগেট ৭ শতাধিক নারীকে হাতে-কলমে প্রশিক্ষন করানো। সেই লক্ষ্যে ১৩ টি হাতে কলমে ফ্রি ৩০০+ শিক্ষার্থী ও নারীকে প্রশিক্ষন প্রদান করানো হয়।

এক সাক্ষাৎকারে বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন বিজয়ী সংগঠন এখন শত শত নারীদের উপার্জন করার পথও তৈরি করে দিচ্ছেন। অনেকেই চাকরির পিছনে ঘুরে ঘুরে চাকরি পাচ্ছে না। পাশ করে ঘরে বসে আছেন অনেকেই। কিন্তু বেকারত্বের তালিকায় নাম লিখে বসে আছে। ভাবছেন কি করবেন কি করা যায় তরুণদের জন্য অবশ্যই পরামর্শ থাকবে উদ্যোক্তা হওয়ার। মাননীয় প্রধানমন্ত্রীর “স্মার্ট বাংলাদেশ” গড়তে হলে উদ্যোক্তা হতে হবে। নারীদের সাবলম্বী হতে হবে। চাকরির ভরসায় না থেকে উদ্যোক্তা হোন সফলতা আসবেই। শুরুটা আমারও সুন্দর ছিল না কিন্তু মেধা, মনন ও পরিশ্রম দিয়ে আমি আজ উদ্যোক্তা হিসেবে অবস্থান গড়ে তুলেছি আমি এখন সফল, আলহামদুলিল্লাহ । আপনারাও চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা তৈরি হোন সফলতা আসবেই। একজন নারী সংগঠক ও সংগঠন হিসেবে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ অর্জন সমূহ যা আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে।

বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান চাঁদপুরে নারীদের জন্য বাস্তবে ব্যাপক কাজ করে যাচ্ছেন। তিনি দক্ষতা দিয় কর্মকাণ্ডকে যেমনি সচল রেখেছেন তেমনি আন্তরিকতা দিয়ে সহকর্মীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের কারণে তিনি সকলের নিকট প্রশংসিত।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ