হাজীগঞ্জে দিনের বেলায় ঘরের পাশ থেকে মোটরসাইকেল চুরি : থানায় জিডি
চুরি হয়েছে মোটরসাইকেলের সন্ধান দিলেই মিলবে নগদ ২০ হাজার টাকা
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড এলাকা থেকে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইয়ামাহা এফজেড ১৫০ সিসি মডেলের লাল কালো রঙের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক মোঃ সুমন হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তিনি বলেন, গত শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে আমার মামা কাউছার সর্দার প্রতিদিনের ন্যায় হাজীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার সর্দার বাড়ির তাহার বসত ঘরের পূর্ব পার্শ্বের গলিতে রেখে ঘুমাতে চলে যায়।

পরদিন ভোর ৫টার দিকে হাজী বিল্লাল সর্দার ফজর নামাজ পড়তে যাওয়ার সময় মোটরসাইকেলটি দেখতে পান এবং তার কয়েকঘন্টা পর সকাল ১০টার দিকে চাঁদপুর-ল ১১-১৩২০ নম্বরের রেজিষ্ট্রেশনকৃত মোটরসাইকেলটি নির্দিষ্ট জায়গায় নেই। আশ পাশের এলাকায় অনেক খোঁজাখুজির পরেও মোটরসাইকেলটি না পেয়ে হাজীগঞ্জ থানায় জিডি করেছেন সুমন হোসেন।

সন্ধান দিলেই মিলবে নগদ ২০ হাজার টাকা। যোগাযোগ : 01922683701









