বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এডিস মশা নিধন কার্যক্রম জোরদার করতে ছাত্রলীগ ও ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫৩ পিএম
চাঁদপুরে এডিস মশা নিধন কার্যক্রম জোরদার করতে ছাত্রলীগ ও ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
চাঁদপুর পৌর এলাকায় এডিস মশা নিধন কার্যক্রম জোরদার করা এবং এর প্রাদুর্ভাব কমানোর লক্ষে আরও উদ্যোগ নেয়া প্রয়োজন জানিয়ে একযোগে সংবাদ সম্মেলন করেছেন চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল আমিন ফয়সাল এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ মোঃ হাবিব।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘সুখ্যাত ইলিশের শহর আমাদের এই চাঁদপুর, কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, চাঁদপুর পৌর এলাকায় এডিস মশার কারনে জনদুর্ভোগ ক্রমশ বেড়েই চলছে। বিশেষ করে শহরের নাজিরপাড়া, হাজি মহসিন রোড, প্রফেসর পাড়া, মোমিন পাড়া, আদালত পাড়া, চেয়ারম্যান ঘাট, ওয়ারলেস বাজার মোড়, বাবুরহাট যেখানে ময়লা আবর্জনা ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায়, সেখানে আশংকাজনকভাবে এডিস মশার বংশ বিস্তার বেড়েই চলছে। এর কারণ হিসেবে সাধারণ মানুষ মনে করে যে, পানি নিয়মিত নিষ্কাশন না হওয়া, ময়লা আবর্জনা পড়ে থাকা, বাড়িতে ফুলের টপের ভিতরে পানি আটকে থাকা, তিন দিনের অধিক বৃষ্টির পানি আটকে পড়ার কারণে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করছে।

ইতিমধ্যে চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং নারী ও শিশুদের আক্রান্তের হার বেশি পরিলক্ষিত হচ্ছে যা এলাকাবাসীর মধ্যে ভীতির সঞ্চার করেছে। আমাদের যৌথভাবে চিহ্নিত সমস্যাটি পৌর এলাকায় গণস্বাক্ষর ক্যাম্পেইন পরিচালনা করি এবং ৪০০ এর অধিক স্বাক্ষর সংগ্রহ করি। অতপর তা গণস্বাক্ষর সহ একটি স্মারকলিপি মাননীয় পৌর মেয়র মহোদয় বরাবর জমা দেই।’

পৌর মেয়র এ বিষয়ে আশ্বস্ত করেছেন এই সমস্যাটি আরো দ্রুততার সাথে মোকাবেলা করতে পদক্ষেপ গ্রহন করা হবে। চাঁদপুর পৌর এলাকার প্রায় সকল ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রনের লক্ষে কার্যক্রম চলমান আছে। তবে বর্তমানে মহামারী তুল্য এই সমস্যা সমাধানে মশক নিধন কার্যক্রমটি আরও জোরদার করার জন্য এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

Model Hospital

এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর প্যানেল মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের প্রকাশনা সম্পাদক আবু নাছের পাটোয়ারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মনির চৌধুরী প্রমখ।

পরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital