শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের চান্দ্রা ইউনিয়নে হক মার্কেটের সামনের গাছের কারনে ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ

সজীব খান প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১৭ পিএম
চাঁদপুরের চান্দ্রা ইউনিয়নে হক মার্কেটের সামনের গাছের কারনে ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের দুর্গাদী থেকে আইলের রাস্তার হক মার্কেট সংলগ্ন রাস্তার পাশের দুইটি মেহগনি গাছের জন্য মার্কেটের ক্রেতা-বিক্রেতারা প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছে। এই গাছগুলো দ্রুত সরকারি প্রক্রিয়ায় অপসারণ করার জন্য দাবি জানান তারা।

জানা যায়, ইউনিয়নের আইলের রাস্তার সাবেক ১৯০ নং মদনা মৌজায় ১৩৬ নং হালের দাগ নং ১৩০১ এবং ৬৫২ নং খতিয়ানে নির্মাণ করা একটি মার্কেটের সামনে ছোট্ট দুটি মেহগনি গাছ রয়েছে। ব্যক্তিগত লাগানো এই গাছগুলো সরকারি রাস্তার পাশে হওয়ায় মার্কেটের মালিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে গাছ দুটি কাটা থেকে বিরত রাখেন। সরকারি প্রক্রিয়ায় গাছ দুটি কাটার জন্য মার্কেটের ব্যবসায়ীগণ চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। একটি বাণিজ্যিক মার্কেটের সামনে দুটি গাছের কারনে মার্কেটের সৌন্দর্য সহ যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত।

মার্কেটের সামনের গাছ দুটি থাকার কারণে মার্কেটে আসা-যাওয়া যানবাহন এবং ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য খুব কষ্ট এবং অসুবিধা হচ্ছে। ঝড় বৃষ্টিতে গাছের ডাল পরে মার্কেটের ব্যাপক ক্ষতির আশংকা করছে তারা। গাছ দুটি কাটা না হলে যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন মার্কেট ব্যবসায়ীরা।

মার্কেটের ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, আমাদের মার্কেট কর্তৃপক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ছোট্ট ছোট্ট দুটি মেহগনি গাছ না কেটে মার্কেটের সামনে রেখেই মার্কেট নির্মান করেন। কিন্তু বর্তমানে গাছ দুটির কারনে মার্কেটের চরম সমস্যা হচ্ছে। এক দিকে ভেতরে যান বাহন প্রবেশে মারাত্মক সমস্যা, অন্যদিকে মার্কেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে। সরকারি ভাবে গাছ দুটি কাটার ব্যবস্থা করে দিলে মার্কেটের ব্যবসায়ীসহ সকলের উপকারে আসবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital