শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৭ দফা দাবী আদায়ে চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৯ পিএম
৭ দফা দাবী আদায়ে চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের মিছিল
সংখ্যালঘু সম্প্রদায়ের ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশ সফল করতে মিছিলসহ যোগদান করেছে জেলা যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
২২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে শহরের শহীদ মিণার প্রাঙ্গণে শহর প্রদক্ষিণ করে এই মিছিলসহ নেতৃবৃন্দ যোগ দেয়। মিছিলটি শহরের রামকৃষ্ণ আশ্রম থেকে শুরু হয়।
এতে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, সদস্য সচিব পার্থ গোপাল দাস, যুগ্ম আহ্বায়ক শ্যামল সরকার, জয় চন্দ্র নাগ,বিশাল দাস,দ্বীপ ঘোষ, পিয়াল ঘোষ, সদস্য বিশ্বজিৎ দাস,চয়ন ঘোষ, পলাশ রায়সহ অন্যান্যরা অংশ নেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় বলেন, আমরা দায়িত্ব পেয়ে সংগঠনকে শক্তিশালী করার ১ম ধাপ ছিলো এই মিছিলটি। সেটি আমরা সবার সহযোগিতায় ভালোভাবেই সম্পন্ন করতে পেরেছি। দ্রুত আমরা আমাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে আরও বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন করতে উদ্যোগ নিচ্ছি। আমরা বিপদগামী যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই সংগঠনকে শক্তিশালী করতে সবার আশির্বাদ, পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital