বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমির বই উপহার মাস ২০২৩

বই মাসের শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাচ্ছেন জয়ন্তী ভৌমিক জান্নাতুল ফেরদাউস সুপ্ত জান্নাতুল মাওয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৭ পিএম
বই মাসের শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাচ্ছেন জয়ন্তী ভৌমিক জান্নাতুল ফেরদাউস সুপ্ত জান্নাতুল মাওয়া

ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হইÑশ্লোগানে গত ১ তারিখে বেলা ১২টায় তৃতীয় বারের মতো বই উপহার মাস ঘোষণা করে চর্যাপদ সাহিত্য একাডেমি। ওই দিন চাঁদপুরের বড় স্টেশন মোলহেডে আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বর মাসকে ‘৩য় বই উপহার মাস ২০২৩’ ঘোষণা করেন একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি।

ঘোষণার পর পহেলা সেপ্টেম্বর থেকে পুরো মাসজুড়ে পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও চলে বই উপহার কর্মসূচি। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দেয়া হয় বই। এ মাসে প্রায় এক হাজার কপি বই উপহার দেওয়ার টার্গেট নিয়ে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি। মাদক, জঙ্গীবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

চর্যাপদ একাডেমির সদস্যরা এতে সক্রিয়ভাবে অংশ নেয় এবং নিদের্শনা অনুযায়ী নানা প্রান্তে ছুটে গিয়ে বই উপহার দেয়। তাদের মধ্য থেকে সামাজিক মাধ্যমে কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন এবং সর্বাধিক বই উপহার প্রদান করে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৩’ মর্যাদায় অভিষিক্ত হয়েছেন তিনজন।

এ বছরও সার্বিকভাবে শ্রেষ্ঠ হয়েছেন চর্যাপদ একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক। কর্মসূচির প্রচার-প্রচারণা ও অধিকসংখ্যক বই উপহার প্রদান করে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন একাডেমির উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত ও তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া। পয়েন্ট প্রায় সমান পর্যায়ে থাকায় দুজনকেই শ্রেষ্ঠ সারথি হিসেবে ঘোষণা করা হয়।

Model Hospital

বই উপহার মাসের আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, পুরো সেপ্টেম্বর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। প্রতিদিন বিভিন্ন প্রান্তের পাঠকের হাতে তুলে দেওয়া হয় বই। এতে অনেক বেগ পোহাতে হয়েছে। ঝড়-বাদলের মধ্যেও বন্ধ থাকেনি বই উপহার কর্মসূচি। এতো বড় চ্যালেঞ্জিং কর্মসূচিতে যে যে সদস্যরা অধিক পরিমাণ পরিশ্রম করেছেন; যাদের অবদান তুলনামূলকভাবে একটু বেশি, তাদের জন্যে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি ২০২৩’ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সমাপনী দিবসে তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি জানান, আমি বিস্মিত, অভিভূত। যারা শ্রেষ্ঠ সারথি নিবার্চিত হলেন তারা প্রত্যেকেই নারী। নারীরা যে এখন অনেক বেশি এগিয়ে, তার প্রমাণ পেলাম বই উপহার মাসে। এখন নারী হিসেবে নিজেকে ধন্য মনে করছি। চর্যাপদ একাডেমির নারী সদস্যদের মতো বিশে^র সকল নারীসমাজ শ্রম ও মেধার বিনিময়ে এভাবেই নিজেদের বিজয় ছিনিয়ে আনবে বলে আমি দৃঢ়ভাবে বি করি।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে টানা ৩য় বারের মতো বই উপহার মাস পালন করছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ২০১৯ সাল থেকে পালন করছে বই উপহার কর্মসূচি। এর মধ্যে ১টি বই উপহার মেলারও আয়োজন করেছে। এ পর্যন্ত প্রায় দশ হাজারেরও অধিক পাঠকের হাতে বই উপহার তুলে দিয়েছে এই প্রতিষ্ঠান।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ