বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার ডুবন্ত মরদেহ উদ্ধার

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫৫ এম
চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার ডুবন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরের সদর উপজেলায় পানিতে ডুবে কামরুল ইসলাম ভুইয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টার দিকে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দমকেরগাঁও গ্রামের ভুইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম ভুইয়া মৃত মমতাজ উদ্দিন ভুইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনের ন্যায় ঐ ব্যক্তি বাড়ির পাশের পুকুরে পাট ধুতে যান। অনেক সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে না আসায় তার সন্ধানে স্বজনরা নেমে পড়েন। তবে খুঁজে না পাওয়ায় কোন উপায়ান্তর না দেখে রাত ৯টায় আরিফ নামে এক ব্যক্তি পানিতে নেমে চেষ্টা চালিয়ে পানির নিচে তলিয়ে যাওয়া তার মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা আরো জানান, মৃতের স্ত্রী সারাদিন বাড়িতে না থাকায় দিনের বেলায় কোন গুরুত্ব না থাকলেও সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায় খুঁজতে নেমে পড়েন পরিবারের সদস্যরা। পরে রাত ৯টার দিকে প্রত্যক্ষদর্শী আরিফ পুকুরে নেমে পানির নিচে লাশ দেখতে পান। কামরুল ইসলাম ভুইয়ার মরদেহ উদ্ধারের পর মুখ থেকে রক্ত বের হতে দেখেন।
তবে এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি বলে জানান পরিবারের সদস্যরা।
তারা আরো জানান, কামরুল ইসলাম ভুইয়া এর আগে কয়েকবার স্ট্রোক করেন। তাদের ধারনা মতে, সেদিনও পাট ধুতে গিয়ে স্ট্রোক করে সবার অজান্তে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
পরদিন শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম কামরুল ইসলাম ভুইয়া পেশাগত জীবনে একজন ব্যবসায়ী ও কৃষক ছিলেন।
এছাড়াও তিনি শাহমাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পল্লী বিদ্যুৎ জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক অবুঝ ছেলে সন্তান রেখে যান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital