শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আওয়ামী লীগের উন্নয়ন প্রচার সমাবেশ

প্রধানমন্ত্রী ভূমি ও গৃহহীনদের জন্য জমি ও ঘর করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন : ড.মহীউদ্দীন খান আলমগীর

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৪ পিএম
প্রধানমন্ত্রী ভূমি ও গৃহহীনদের জন্য জমি ও ঘর করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন : ড.মহীউদ্দীন খান আলমগীর

কচুয়ায় আওয়ামী লীগের উন্নয়ন প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার উপজেলার কাদলা ইউনিয়নের নুরুল আজাদ কলেজ মাঠে কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে উন্নয়ন ও প্রচার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একমাত্র রাষ্ট্র নায়ক যিনি বাংলাদেশের সকল মানুষকে নিয়ে ভাবেন।

তিনি ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে জমি ও ঘর করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করে শিক্ষার বিস্তারের জন্য কাজ করে যাচ্ছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

Model Hospital

নুরুল আজাদ কলেজ গভনিং বডির সভাপতি ও অস্ট্রেলিয়া সিডনী শাখা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ফয়সাল আজাদ রুবেলের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম প্রধানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা,কাদলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম রিহাত,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মিজানুর রহমান, বাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,কাদলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাউছার আলম প্রধান,উপজেলা ছাত্রলীগৈর সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাদল,সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন বিপ্লব, আওয়ামী রীগ নেতা আবু হানিফ,সাবেক ছাত্র নেতা মাহবুবে রাব্বি মানিক প্রমূখ।

এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital