বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনা মডেল মসজিদ নির্মাণ করে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে :  এম ইসফাক আহসান সিআইপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০৭ পিএম
শেখ হাসিনা মডেল মসজিদ নির্মাণ করে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে :  এম ইসফাক আহসান সিআইপি

শিল্পপতি এম. ইসফাক আহসান সিআইপি বলেছেন, দুনিয়ায় আল্লাহর মনোনীত কিছু ঘর আছে, যেখানে বান্দা মহান আল্লাহর কুদরতি পায়ে সিজদাবনত হয় আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। সেখানে প্রবেশ করলে মুমিনের মন আল্লাহর ভালোবাসার সৌরভে প্রশান্ত হয়ে যায়। সেখানে মুমিনরা মহান আল্লাহর সঙ্গে কথোপকথনে লিপ্ত হয়। সেটি পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদ। তা ছাড়া মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যত দিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, তত দিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে তাই যার যার অবস্থান থেকে সাদ্যমত প্রত্যােক মুসলমানদের ধর্মীয় কাজে অংশ গ্রহণ করা উচিত।

২৪ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার উত্তর রাড়ীকান্দি নির্মানাধীন আল-মদিনা জামে মসজিদের কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বত্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশাী এম. ইসফাক আহসান সিআইপি এসব কথা বলেন।

উত্তর রাড়ীকান্দি আল-মদিনা জামে মসজিদের কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন সরকারের সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-মামুন এর পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বত্তব্য দেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণ কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করেন শিল্পপতি এম ইসফাক আহসান সিআইপি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital