শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে হত্যা মামলার ফেরারী আসামির মালামাল ক্রোক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৭ পিএম
চাঁদপুরে হত্যা মামলার ফেরারী আসামির মালামাল ক্রোক
চাঁদপুরে আদালতের নির্দেশে হত্যা মামলার ফেরারী আসামী মোঃ আবু বক্কর সিদ্দিকের দোকানের মালামাল ক্রোক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
২৫ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৯ টার দিকে চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটের পিয়াম সুজ ষ্টোরে এই মালামাল ক্রোক করেন চাঁদপুর মডেল থানার এস আই মোঃ হুমায়ুন।
জানা যায় ২০২০ সালের ১০ অক্টোবর চাঁদপুর আদালতে একটি হত্যা মামলায় চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড এলাকার দীনুল ইসলাম দুলালের ছেলে আবু বক্কর সিদ্দিককে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং ৩০২/৩৪। ওই মামলায় আসামী আবু বক্কর সিদ্দিক আদালতে হাজির না হওয়ায়, তাকে ফেরারী ঘোষনা করে কয়েকদিন পূর্বে তার ব্যবসায়িক মালামাল ক্রোক করার জন্য চাঁদপুর মডেল থানায় একটি নোটিশ প্রদান করেন বিজ্ঞ আদালত। তারই প্রেক্ষিতে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে রেলওয়ে হর্কাস মার্কেটে থাকা পিয়াম সুজের মালামাল ক্রোক করেন পুলিশ।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এস আই মোঃ হুমায়ুন বলেন, আদালতের নির্দেশ মোতাবেক হত্যা মামলার ফেরারী আসামী আবু বক্কর সিদ্দিকের দোকানের মালামাল ক্রোক করার কথা।
কিন্ত এসব মালামাল থানায় নিয়ে আসার এবং সেগুলো নিরাপত্তার কথা চিন্তা করে ওইসব মালামাল জব্দ করে তার দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। একই সাথে দোকানের লোকজনকে বলেছি, যত দ্রুত সম্ভব সে যেনো আদালতে নিজেকে স্বশরীরে উপস্থিত করেন। এর বাহিরে যদি তারা ওই দোকান খুলে ব্যবসা পরিচালনা করেন তাহলে আমরা তার দোকানের সমস্ত মালামাল ক্রোক করে থানায় নিয়ে আসবো।
তিনি আরো বলেন, আসামের দোকানের মালামাল জব্দ করার বিষয়টি আমরা আদালতে অবগত করবো।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, আদালতের নোটিশের নির্দেশনায় এস আই হুমায়ুনকে দোকানের মালামাল ক্রোক করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সেখানে গিয়েছেন। তার পরে কি হয়েছে এখনো সেই বিষয়ে তার সঙ্গে আমার কথা হয়নি, আমি তার সাথে কথা বলে বাকি বিষয়ে জানাবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital