বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুলিশ ও জনতা একসাথে আইনশৃংখলা রক্ষা করবে : চাঁদপুর জেলা প্রশাসক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪৪ পিএম
পুলিশ ও জনতা একসাথে আইনশৃংখলা রক্ষা করবে : চাঁদপুর জেলা প্রশাসক

নিয়মিত বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে মতলব উত্তর থানা পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তিনি মতলব উত্তর থানার গুরুত্বপূর্ণ রেজিষ্টার সমূহ পরিদর্শন করেন। থানার রক্ষিত পরিদর্শন রেজিষ্টারে তাঁর মন্তব্য তিনি উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন কাজে সহযোগিতা করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। এর আগে জেলা প্রশাসক মহোদয় মতলব উত্তর থানায় পৌঁছলে তাঁকে স্বাগত জানান, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আল-এমরান খান।

উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলমের নেতৃত্বে থানার অফিসার ও পুলিশ সদস্যরা গার্ড অব অর্নার প্রদান করেন। চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান থানার আসার সাথে সাথেই ওসি মো. মহিউদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Model Hospital

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, প্রশাসন ও পুলিশ বাহিনী এক হয়ে কাজ করলে এলাকায় কোন বিশৃঙ্খলা সৃষ্টি হবেনা। তিনি বলেন, আমরা সবাই স্ব-স্ব স্থান থেকে সরকারকে সহযোগিতা করি। লক্ষ্য রাখতে হবে প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে আমাদের কাছ থেকে কেউ যেনো সেবা বঞ্চিত না হয়।

সময় জেলা প্রশাসক কামরুল হাসান আরো বলেন, পুলিশ ও জনতা একসাথে আইনশৃংখলা রক্ষা করবে। একটি থানাকে জঙ্গিবাদ প্রতিরোধে এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে থানার পুলিশ এবং জনতা একসাথে কাজ করতে হবে। আমরা শান্তি চাই, বিশৃংখলা চাই না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital