বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষ্যে বিশেষ অধিবেশন ও দোয়ার মাহফিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫২ পিএম
মতলব উত্তরে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষ্যে বিশেষ অধিবেশন ও দোয়ার মাহফিল

মতলব উত্তর উপজেলার কলসভাঙ্গা শানে মদিনা খানকা শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষ্যে বিশেষ অধিবেশন ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর রাতে কলসভাঙ্গা শানে মদিনা খানকা শরীফ নূরানী হাফিজিয়া মাদরাসা মাঠে বিশেষ অধিবেশন ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতলব উত্তর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ বুলবুল মাষ্টার।

কলসভাঙ্গা শানে মদিনা খানকা শরীফ নূরানী হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা শাহ মো. বউদিউজ্জামান বাহারের আহ্বানে ও মো. মুজাম্মেল হক মাষ্টারের সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবক মো. রমিজ প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতলব উত্তর শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল বাতেন মাষ্টার।

Model Hospital

আরো বক্তব্য রাখেন, মাওলানা হাফেজ মুফতি মোরশেদ আলম সিরাজী, মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম জিহাদী, মাওলানা সাইফুল ইসলাম যুক্তিবাদী, মাওলনা মনিরুল ইসলাম চাঁদপুরী, মাওলানা রিয়াজ বিন হেলালী, মাওলানা মিজানুর রহমান যুক্তিবাদী, মাওলানা শাহজালাল সিদ্দিকী, মাওলানা হাফেজ মোল্লা মো. আবু সুফিয়ান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital