বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

৩ দফা দবীতে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত

সকল আলেমদের মুক্তি না দিলে আগামী ৭ অক্টোবর ঢাকায় বৃহত্তর সমাবেশ : মাওলানা খুরশিদ আলম কাসেমী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১৬ পিএম
সকল আলেমদের মুক্তি না দিলে আগামী ৭ অক্টোবর ঢাকায় বৃহত্তর সমাবেশ : মাওলানা খুরশিদ আলম কাসেমী

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমদের মুক্তি এবং দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধের দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর বুধবার কিকেলে শহরের বাসস্টেশন সংলগ্ন ইলিশ চত্বর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা ও সহযোগী সংগঠনের শত শত অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী।

তিনি বলেন, এই সরকার জনগণের মতামত গুরুত্ব দেয়না। দ্রব্যমূল্যের উর্ধগতীতে মানুষ আজ দিশেহারা। অথচ সরকারপ্রধান মানুষের সাথে নানা ভাবে উপহাস করছে। এই সকার দেশের সকল সেক্টরগুলোতে নেক্কারজনক ভাবে দলীয়করণ করে ফেলেছে। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবেনা।

Model Hospital

তিনি বলেন, সরকার আলেমদের কন্ঠরোধ করার জন্য তাদেরকে জেলে রেখেছে। মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষ আলেমদের মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ বছর ধরে কারাবন্দী করে রেখেছে। অচিরেই সকল আলেমদের মুক্তি না দিলে আগামী ৭ অক্টোবর ঢাকায় বৃহত্তর সমাবেশের মাধ্যমে তাদেরকে মুক্তির জন্য বাধ্য করা হবে।

তিনি আরো বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির ভাইদেরকে বলবো আসুন, আমরা সবাই মিলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার জন্য চেষ্টা করি। খেলাফত রাষ্টব্যবস্থা যখন চালু হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন যখন কায়েম হবে, কোরআনের শাসন যখন কায়েম হবে তখনই সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে। তখন শুধু মামুনুল হকই নয়, অন্যায়ভাবে কোন আলেম অথবা কোন ব্যক্তিকে জেল হাজতে যেতে হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায়, সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, বাংলাদেষ খেলাফত শ্রমিক মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেষ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুর রহিম।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ আমিনী, চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আব্দুল বাকী, মাওলানা ইদ্রিস, মাওলানা আবু জাফর সিদ্দিক, মাওলানা আবুল বাশার, তারিক হাসান, হাফেজ ক্বারী রশিদ আহমদ, চাঁদপুর সদর উপজেলার সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু ইউসুফ, শহর শাখার সাধারণ সম্পাদক নুর ইসলাম, হাফেজ ক্বারী, ২ নং আশিকাটি ইউনিয়ন যুব মজলিসের সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নোমান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ সাইদুল ইসলাম ও মাওলানা আব্দুল আজিজ।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ