শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলা পরিষদের সাধারণ ও আইন শৃঙ্খলা সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪০ পিএম
মতলব উত্তর উপজেলা পরিষদের সাধারণ ও আইন শৃঙ্খলা সভা

মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এরআগে মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।

সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ শামসুদ্দিন, ফরাজী গান্ধী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, মোহনপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আজিম পাঠান স্বপন, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক খোকন, সাংবাদিক ফারুক হোসেন ও সাংবাদিক আরাফাত আল-আমিন প্রমুখ।

সভায় উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। সড়কে যত্রতত্র ড্রেসিং পাইপ অপসারণ, বেরীবাঁধ সড়ক আগাছামুক্ত করণ, অযাচিত মামলা নির্মুল, মাদক নিয়ন্ত্রণ’সহ নানান বিষয় নিয়ে পর্যালোচনা হলে এসব সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা কমিটির দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital